বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
_autotone

স্বেচ্ছাসেবক নেতার মুক্তি দাবিতে তজুমদ্দিনে মানববন্ধন

বিশেষ প্রতিবেদক  :

ভোলার তজুমদ্দিনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) আব্দুল গফুরের মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) উপজেলার মুচি বাড়ি কোণায় মানববন্ধনে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা আব্দুল গফুর রাজনৈতিক কারণে একাধিক মামলার শিকার হয়েছেন এবং বর্তমানে কারাগারে রয়েছেন।
রাজনৈতিক প্রতিকূল সময়ে দলীয় কর্মসূচি বাস্তবায়নে আব্দুল গফুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মামলা, গ্রেপ্তার আতঙ্ক ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও তিনি সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন।
তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিনের আইনি জটিলতার কারণে আব্দুল গফুর ও তার পরিবার মানবিক, সামাজিক এবং অর্থনৈতিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। আদালতে হাজিরা, মামলা পরিচালনা এবং কারাভোগের কারণে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় পরিবারের সঙ্গে থাকার সুযোগ না পেয়ে তাকে কারাগারে দিন কাটাতে হয়েছে। এতে তার পরিবার দীর্ঘদিন ধরে মানসিক কষ্টের মধ্যে রয়েছে।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা আব্দুল গফুরের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, গত ২৫মে ভোলা সদর থেকে স্বেচ্ছাসেবক দল নেতা আ.গফুরকে চাঁদাবাজী ও মারধরের অভিযোগে ভোলা সদর থেকে তজুমদ্দিন থানা পুলিশ গ্রেফতার করেন।

আরো পড়ুন

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় সামুদ্রিক প্রতিবেশ সংরক্ষণে সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা বিষয়ক কর্মশালা

বরগুনা প্রতিনিধি।। অদ্য ইং ০৯.০৯.২০২৬ তারিখ বুধবার তালতলী উপজেলায় পায়রা সম্মেলন কেদ্রে সেন্টার ফর ন্যাচারাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *