নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ ও ন্যায়–ইনসাফের বার্তা পৌঁছে দিতে হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাতে হবে। তিনি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উজিরপুর উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয়ে কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে দাওয়াতি সভায় এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারী খোকন সরদার। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উজিরপুর উপজেলা নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট আজম খাঁন এবং জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ কাওছার হোসেন। এছাড়াও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জেলা আমীর উপজেলার শিকারপুর বন্দরে এলাকার বিভিন্ন মার্কেট, চায়ের দোকান ও অলিগলিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং জামায়াতে ইসলামীর আদর্শ ও কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় আগ্রহী ব্যক্তিদের জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণ করানো হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।