হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় গলায় ফাঁস দিয়ে পাঁচ সন্তানের জননী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার ৯ সেপ্টেম্বর, সকাল দশটার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের আবুপুর গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ আবুপুর গ্রামের আনোয়ার মিস্ত্রীর স্ত্রী নার্গিস বেগম (৪৫)। ৪ ছেলে,১ মেয়ে সন্তানের জননী।
স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে কলহ হওয়ায় তিনি কিছুদিন ধরে হতাশায় ছিলেন । ঘটনার দিন পাশ্ববর্তী ঘরের একজন নারী নার্গিস বেগমকে রান্না ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। তখন ডাকচিৎকার দিলে অনন্যারা এসে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয় ।
তবে অনেকেই দাবি করেন স্বামী আনোয়ার হোসেন মিস্ত্রীর অত্যাচারে গৃহবধূ আত্মহত্যা পথ বেছে নিয়েছে।
খবর পেয়ে হিজলা শাওড়া সৈয়দ খালী ফাঁড়ির ইনচার্জ, এসআই সাইদুর রহমান মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে পাঁচ সন্তানের জননীর এমন মৃত্যুতে এলাকায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান জানান, নারীর মৃত্যুর ঘটনা শুনে তাৎক্ষনিক ভাবে পুলিশ পাঠানো হয়েছে । প্রাথমিক ভাবে হত্যা না আত্মহত্যা বলা যাচ্ছে না । লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।