মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

লালমোহনে রিক্সা শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ট্রেড ইউনিয়নের সাংগঠনিক ও দাওয়াতী পক্ষ উপলক্ষে উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুম্মাবার সকালে উপজেলা জামায়াতে ইসলামী’র কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লালমোহন উপজেলা সেক্রেটারি আব্দুজ জাহের এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুন অর রশীদ খান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রমিকরা আল্লাহর বন্ধু। আজকে শ্রমিক সমাজ নিজেদের শ্রমিক পরিচয় দিতে লজ্জা পায়। অথচ আল্লাহ প্রত্যেক নবীকে শ্রমিক বানিয়ে উদাহরণ সৃষ্টি করেছেন। প্রিয় নবী মুহাম্মদ (সঃ) নিজে ছাগল চড়িয়েছেন। সুতরাং শ্রমিক পরিচয় মোটেও লজ্জার নয় বরং অধিক গর্বের বিষয়। আজকে যারা দেশ পরিচালনা করছে তারা নিজেরা শ্রমিক থেকে উঠে আসা জনপ্রতিনিধি নয়, তাই তারা শ্রমিক বান্ধব হতে পারছে না। অথচ গোটা দেশের অগ্রগতি বেশী নির্ভর করছে আমাদের শ্রমিক সমাজের উপর।

পৃথিবীতে যেসকল দেশের শাসনভার শ্রমিক থেকে উঠে আসা জনপ্রতিনিধির হাতে ন্যস্ত হয়েছে সেই সকল দেশে অর্থনীতিতে বিপ্লব সাধিত হয়েছে। আজকে বাংলাদেশের অর্থনীতি ও সমাজ নীতিতে বিপ্লব সাধন করতে হলে কোরআন ও সুন্নাহের আলোকে শ্রমনীতি ঢেলে সাজাতে হবে। শ্রমিকের কর্মঘণ্টা ও মজুরি ইনসাফের ভিত্তিতে নিশ্চিত করতে হবে। তাই তিনি জাগতিক সকল কর্মব্যস্ততার ফাঁকেও শ্রমিকদেরকে সুসংগঠিত থেকে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করার উদাত্ত আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা জেলা বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন মনির, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওঃ আখতার উল্যাহ, ফেডারেশনের জেলা সেক্রেটারি মোঃ বেলায়েত হোসেন, জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা আমীর মুহাদ্দিস মাওঃ আবদুল হক প্রমুখ। সমাবেশে লালমোহন রিকশা শ্রমিক ইউনিয়নের সদস্য ও বিভিন্ন পর্যায়ের শুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই-তথ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবী আজ মারাত্মক জলবায়ু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *