শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

এম. এ. রহিম ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে ‘পজিটিভ প্যারেন্টিং’এন্ড ইমোশনাল বন্ডিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খান আব্বাস: শিশুদের মানসিক বিকাশ, ইতিবাচক লালন-পালন (Positive Parenting) এবং অভিভাবক-সন্তানের আবেগের বন্ধন দৃঢ় করার লক্ষ্যে এম. এ. রহিম ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর এবং কিপডাটার কনসালটেন্ট জনাব হাফিজুর রহমান দিপু ।
সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল—’Positive Parenting & Emotional Bonding’ (ইতিবাচক অভিভাবকত্ব ও আবেগের বন্ধন)। অনুষ্ঠানে প্রথম স্পিকার হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল ভিলেজ, বরিশালের ট্রেজারার এবং এম. এ. রহিম ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারপার্সন প্রফেসর ড. রাবেয়া বেগম। এছাড়া দ্বিতীয় স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক, পেডাগজি স্পেশালিস্ট ও মোটিভেশনাল স্পিকার ড. মো. শামীম আহসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক যুগে শিশুদের শারীরিক বৃদ্ধির পাশাপাশি মানসিক ও আবেগীয় বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক পজিটিভ প্যারেন্টিংয়ের মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাসী, পরোপকারী এবং সুস্থ মানসিকতার মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। এছাড়া অভিভাবক ও সন্তানদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও শক্তিশালী আবেগের বন্ধন কীভাবে তৈরি করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং শিশুদের সঠিক লালন-পালনে সচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

আরো পড়ুন

জিয়ানগরে বালিপাড়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুল জলিল শেখ, গণসংযোগে সরব

জাকির ফরাজী, নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৩ নম্বর বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আগাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *