রবিবার, আগস্ট ২, ২০২৬

মুফতি মাসউদ হাসান ফিরোজকে ‘জঙ্গী’ আখ্যা দেওয়ার প্রতিবাদে বরিশালে মানববন্ধন 

চরমোনাই কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মুফতি মাসউদ হাসান ফিরোজকে ‘জঙ্গী’ আখ্যা দেওয়ার প্রতিবাদে বরিশালে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ জুন (২০২৬) সকাল ১১টায় বরিশাল নগরীর টাউন হল চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

‘জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর’ শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষকেরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন হাওলাদার ও সেক্রেটারী লাভলু চাপরাশীর প্ররোচনায় পরিকল্পিতভাবে চরমোনাই কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মুফতি মাসউদ হাসান ফিরোজকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘জঙ্গী’ আখ্যা দেওয়া হয়েছে। বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকেরা বলেন, একজন সম্মানিত শিক্ষককে কোনো ধরনের প্রমাণ ছাড়াই এভাবে ‘জঙ্গী’ তকমা দেওয়া অত্যন্ত নিন্দনীয় এবং এটি শিক্ষক সমাজের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসা থেকে এই ধরনের প্ররোচনা ছড়ানো হচ্ছে বলে তারা দাবি করেন। ব্যানারটিতে অভিযুক্ত বিএনপি নেতাদের ছবির ওপর লাল কালির ‘ক্রস’ চিহ্ন দিয়ে তাদের এই অপকর্মের তীব্র প্রতিবাদ জানানো হয়।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *