শুক্রবার, জুলাই ৩, ২০২৬

ভোলার চরফ্যাশনে ভুয়া নিয়োগ বোর্ড ও জাল কাগজে এমপিও আবেদন, দুই সুপারের বিরুদ্ধে অধিদপ্তরের ব্যবস্থা

মুঃ মাকসুদুর রহমান, জেলা প্রতিনিধি ভোলা : 

‎ভোলার চরফ্যাশন উপজেলার দুটি দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

‎শোকজপ্রাপ্তরা হলেন—পূর্ব ফরিদাবাদ ইউনুছিয়া দাখিল মাদরাসার সুপার মো. জাফর উদ্দিন এবং চর শশীভূষণ হোসাইনিয়া দাখিল মাদরাসার সুপার মো. ওমর ফারুক।

‎মাদরাসা শিক্ষা অধিদপ্তরের জারি করা অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী নতুন এমপিওভুক্তির আবেদন যাচাই-বাছাইয়ের সময় সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

‎তদন্তে উঠে এসেছে, মহাপরিচালকের প্রতিনিধির নামে জাল চিঠি তৈরি, ভুয়া নিয়োগ বোর্ড গঠন, জাল ফলাফলপত্র প্রস্তুত এবং মহাপরিচালকের প্রতিনিধির জাল স্বাক্ষর ব্যবহার করে নতুন এমপিওভুক্তির আবেদন পাঠানো হয়েছে।

‎এসব অভিযোগ তদন্তের জন্য অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি বিষয়গুলো পর্যালোচনা করে উভয় প্রতিষ্ঠানের নতুন এমপিও আবেদন বাতিলের সুপারিশ করেছে।

‎এছাড়া তদন্তে আরও উল্লেখ করা হয়েছে, পূর্ব ফরিদাবাদ ইউনুছিয়া দাখিল মাদরাসায় মো. মিরাজ হোসেন এবং চর শশীভূষণ হোসাইনিয়া দাখিল মাদরাসায় আফফান নামে একজনকে বিধি বহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

‎এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১-এর ১৮.১ (গ) ও ১৮.১ (ঙ) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট দুই সুপারের বর্তমান এমপিওভুক্ত বেতন-ভাতা স্থায়ীভাবে বন্ধ করা হবে না কেন, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ও সন্তোষজনক ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

মুঃ মাকসুদুর রহমান

আরো পড়ুন

ভুয়া চিকিৎসা ছাড়পত্রে জামিনের চেষ্টা: সামারি ট্রায়ালে হাসপাতালের দুই স্টাফসহ তিনজনের ৫ দিনের সশ্রম কারাদণ্ড

আবু জিহাদ আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে ভুয়া চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দাখিল করে আদালত থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *