বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

বন্দর থানা এলাকায় কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক: বরিশালের সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ঘটনার সময় ওই কর্মকর্তার কাছ থেকে ৫ লাখ ১০ হাজার টাকা ছিনতাই করা হয়।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কর্ণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। আহত উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাঈম ও তার চাচা সেলিম খানকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নাঈমের অভিযোগ, সকালে তিনি সরকারি দায়িত্ব পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে স্থানীয় দেলোয়ার হোসেন খান, আনিস খান, আনোয়ার খানসহ একদল লোক তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে, পকেটের নগদ টাকা ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এ সময় তার চাচা সেলিম খান বাধা দিতে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়।
এ বিষয়ে স্থানীয় বন্দর থানার অফিসার্স ইনচার্জ  ইসমাইল হোসেন জানান, দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

আরো পড়ুন

বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

মোঃ মেহেরাব হোসেন রিফাত : সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশালের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *