রবিবার, আগস্ট ১৬, ২০২৬

আমতলীতে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযান

আবু জিহাদ আমতলী (বরগুনা) প্রতিনিধি :
বরগুনার আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. বশির তালুকদার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (১ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে আমতলী থানার সামনের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বশির তালুকদার আমতলী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. আনেছ তালুকদারের ছোট ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযান পরিচালনাকারী দল তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আবদুল মালেক তালুকদার বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে মো. বশির তালুকদারকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযানে মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক প্রভাব পড়বে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

আরো পড়ুন

নৈতিকতার সংকটে নবীজি (সাঃ)-এর আদর্শই হোক পথের দিশা-ছারছীনার পীর ছাহেব

নিজেস্ব প্রতিবেদক: আমীরে হিযবুল্লাহ ও ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ধসঢ়; আবু নছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *