বুধবার, মে ৬, ২০২৬

বরিশালে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে বরিশালে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস, বরিশাল সদর-এর আয়োজনে সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল-৫ (বরিশাল সদর উপজেলা ও বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত এলাকা) আসনের মোট ১২৩টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা চলবে।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, বরিশাল মোঃ খায়রুল আলম সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, বরিশাল রেঞ্জ মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শফিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার বরিশাল মোঃ রোকুনুজ্জামান, অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল ড. শেখ মোঃ তাজুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার, বরিশাল সদর মানজুরা মুশাররফ।

প্রশিক্ষণ কর্মশালায় অতিথিবৃন্দ গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইনগত বিধান, নির্বাচনী আচরণবিধি মেনে চলার গুরুত্ব এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

আরো পড়ুন

বরিশালে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বরিশাল মহানগর ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *