মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

রাজাপুর প্রেসক্লাবের ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বুলবুল আহমেদ, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর প্রেসক্লাব প্রতিষ্ঠার ৩৫ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে প্রেসক্লাবের সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য ড. প্রফেসর মো. মুহসিন উদ্দিন। তিনি সাংবাদিকতার ইতিবাচক ও নেতিবাচক বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।
রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরউজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. ইউছুব আলী তালুকদার, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার এবং আব্দুল মালেক কলেজের প্রাক্তন অধ্যক্ষ সৈয়দ বেলায়েত হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বারেক ফরাজী, দাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মাসুদুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এর আগে সন্ধ্যায় প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সকল সদস্য অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

মৌসুমি নিম্নচাপে উপকূলে মুষলধারে বৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপকূলে মৌসুমি নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *