নিজস্ব প্রতিবেদক : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (১৮ নভেম্বর) পৃথকভাবে বরিশাল নগরীতে প্রশাসকের বাসভবন ও নগর ভবনে এসব সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এদিন প্রথমে বরিশাল মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রশাসকের বাসভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না, সিনিয়র সহসভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সহসভাপতি আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু খন্দকার ও সাংগঠনিক সম্পাদক মুশফিক রহমান অভিসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে, বরিশাল উত্তর জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নগর ভবনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ কায়সার আহমেদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনিসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া বরিশাল দক্ষিণ জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দও নগর ভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মাহফুজ, সিনিয়র সহসভাপতি মো. বেলায়েত হোসেনসহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাতের মাধ্যমে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংগঠনিক দায়িত্ব গ্রহণের পর বিএনপির এই কেন্দ্রীয় নেত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পারস্পরিক কুশল বিনিময় ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।