রবিবার, মার্চ ১৫, ২০২৬

হিজলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কাজল দে হিজলা প্রতিনিধি।।

বরিশালের হিজলা উপজেলায় গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫’তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নানান কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করেন দলীয় নেতাকর্মীরা।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালী, উপজেলা চত্বরে বৃক্ষ রোপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী।

র্যালী পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান খাঁন সজল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন, প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহেল তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মুকিব সহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও কিছু অপসংস্কৃতি এখনো নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।গত ১৭ বছর আমাদের যে সকল নেতা কর্মীরা ঘুম জেল জুলুম অত্যাচার সহ্য করেছে তাদেরকে স্মরণ করছি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে সুশৃঙ্খল ভাবে আমাদের এগিয়ে যেতে হবে। “ধানের শীষ যার আমরা সবাই তার “দল যাকে মনোনয়ন দিবে আমরা সকল বিভাজন ভুলে তার জন্য কাজ করবো। আমাদের বিশ্বাস এদেশের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপিকেই বেছে নিবে। সকলকে সজাগ ও সচেতন থাকতে হবে কোনোভাবেই যাতে এদেশে ফ্যাসিস্টদের ঠাঁই না হয়।

সমাবেশে সঞ্চালন করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ দুলাল সরদার।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল আমিন মৃধা, মনিরুজ্জামান নপ্তী, হাবিবউল্লাহ, নোমান হোসেন,স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্য উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

ধারণক্ষমতার পাঁচগুন যানবাহনে অচল বরিশাল নগরী

ফাহিম ফিরোজ ॥ পবিত্র ঈদ উল ফিতর যত ঘনিয়ে আসছে, ততই অচল হয়ে পড়ছে বরিশাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *