বুধবার, জুলাই ২২, ২০২৬

বাকেরগঞ্জে যৌতুকলোভী স্বামী মামলা-আপোষের পরও স্ত্রীকে নির্যাতন, স্বজনকে পিটিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে গৃহবধূকে ধারাবাহিক শারীরিক-মানসিক নির্যাতন এবং এর জেরে বাধা দেওয়ায় স্বজনদের ওপর হামলার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতা ও মামলা প্রত্যাহারের জেরে এক গৃহবধূর স্বজনকে জেঠাস কে পিটিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে।
অভিযোগে জানা যায়, বোয়ালিয়া গ্রামের আব্দুল মান্নান হাওলাাদারের ছেলে মো. কামাল হোসেন হাওলাদার (৫০) দীর্ঘদিন ধরে তার স্ত্রী শাহিনুর বেগমকে যৌতুকের জন্য অমানুষিক নির্যাতন করে আসছিলেন। যৌতুক দেওয়ার পরও নির্যাতন থামেনি, বরং শাহিনুরের বাপের বাড়ির পুরো পরিবারকে মিথ্যা মামলা ও ভয়ভীতি প্রদর্শন করে হয়রানি করতে থাকেন কামাল। নির্যাতন সহ্য করতে না পেরে গত ২০২৫ সালে কামাল হাওলাদারের বিরুদ্ধে বরিশাল আদালতে একাধিক ফৌজদারি মামলা (এমপি মামলা নং- ৬৪০/২০২৫, ৬৪৫/২০২৫ এবং সিআর মামলা নং- ৫৪৬/২০২৫) দায়ের করেন ভুক্তভোগী স্ত্রী ও তার পরিবার।
পরবর্তীতে স্থানীয় শালিস-বৈঠকের মাধ্যমে গত ৫ অক্টোবর ২০২৫ তারিখে নোটারী পাবলিকের মাধ্যমে একটি ‘আপোষ রোয়েদাদ নামা’ সম্পাদন করা হয়। তবে অভিযোগ রয়েছে, আপোষনামার শর্ত ভঙ্গ করে কামাল হাওলাদার পুনরায় একই তণ্ডব চালাতে থাকেন এবং মামলা তুলে নেওয়ার পর থেকেই ভুক্তভোগী পরিবারটিকে এলাকাছাড়া করার ষড়যন্ত্রে লিপ্ত হন।
সর্বশেষ গত ২১ জুলাই মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে বাকেরগঞ্জের বোয়ালিয়া তোফাজ্জেল মোল্লার বসতবাড়ির সামনের রাস্তায় হামলার ঘটনাটি ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্য মোসাঃ বিলকিস বেগম (৫০) তার এক আত্মীয়ের জানাজা শেষে নিজ বাড়িতে ফেরার পথে কামাল হাওলাদার ও তার সহযোগী ২/৩ জন অজ্ঞাতনামা যুবক দা, লাঠিসোটা ও হাতুড়ি নিয়ে তার ওপর হামলা চালায়।
থানায় লিখিত অভিযোগে ভুক্তভোগীর স্বামী সাহেব আলী হাওলাদার উল্লেখ করেন, বিবাদীরা বিলকিস বেগমকে বেধড়ক লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে নিলাফুলা জখম করে এবং গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এ সময় হামলাকারীরা তার পরিধেয় কাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানি ঘটায় এবং গলায় থাকা আনুমানিক ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বিবাদীরা মামলা করলে বা পুলিশে জানালে পুরো পরিবারকে খুন-জখমের হুমকি দিয়ে সটকে পড়ে।
গুরুতর আহত বিলকিস বেগমকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের চিকিৎসাধীন রয়েছেন।
 এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মোঃ সাহেব আলী হাওলাদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় অভিযুক্ত কামাল হোসেন হাওলাদারসহ অজ্ঞাতপরিচয় সহযোগীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান

আরো পড়ুন

বরিশালে নাগরিক টেলিভিশনের দায়িত্ত্বে সাংবাদিক শাহীন হাসান, বিভিন্ন মহলের শুভেচ্ছা 

নিজস্ব প্রতিবেদক : বরিশালের পেশাদার সাংবাদিক শাহীন হাসান বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নাগরিক টিভির বরিশাল প্রতিনিধি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *