শনিবার, জুলাই ২৫, ২০২৬

ইসলামি আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার মজলিশে শুরার অধিবেশন অনুষ্ঠিত পিরোজপুর নতুন কমিটি ঘোষণা

জাকির ফরাজীঃ 

ইসলামি আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মজলিশে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে পিরোজপুর শহরের হোটেল নায়োরীতে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম।
সভায় জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সভা পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. মনিরুল হাসান। অধিবেশনের এক পর্যায়ে পূর্ববর্তী জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত শুরা সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন জেলা কমিটি গঠন করা হয়। এতে মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারকে সভাপতি এবং মাওলানা মো. মনিরুল হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ পাঠ করানো হয়। সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

নগরীর এ.কে স্কুলের শিক্ষার্থী রাহাত চৌধুরী অ্যাস্ট্রো অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে লড়বে

মশিউর রহমানঃ নগরীর আছমত আলী খান (এ.কে) ইনস্টিটিউশন এর দশম শ্রেণী শিক্ষার্থী মোঃ রাহাত চৌধুরী,  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *