মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

নগরীর এ.কে স্কুলের শিক্ষার্থী রাহাত চৌধুরী অ্যাস্ট্রো অলিম্পিয়াডে জাতীয় পর্যায়ে লড়বে

মশিউর রহমানঃ
নগরীর আছমত আলী খান (এ.কে) ইনস্টিটিউশন এর দশম শ্রেণী শিক্ষার্থী মোঃ রাহাত চৌধুরী,  বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আয়োজিত ২১তম অ্যাস্ট্রো অলিম্পিয়াডে বরিশাল বিভাগীয় পর্যায়ে  চ্যাম্পিয়ন হয়ে এখন জাতীয় পর্যায়ে  প্রতিযোগিতা করবে। রাত নগরীর আমানতগঞ্জের  মোহাম্মদ আরিফুর রহমান ও মোসা: রুপা আক্তার দম্পতির  সন্তান। আরিফুর রহমান একজন ব্যবসায়ী এবং রূপা আক্তার  একজন গৃহিণী। রাহাতের এই সাফল্যে  তার বিদ্যালয়েরন প্রধান শিক্ষক এইচ. এম জসীম উদ্দীন  তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।  তিনি আরো জানান রাহাত বিতর্ক প্রতিযোগিতা, বই পড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায়  ধারাবাহিক সফলতার স্বাক্ষর রেখেছে।  রাহাত জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য  সকলের দোয়া প্রার্থী।

আরো পড়ুন

৯ বছর আত্মগোপনে থেকেও রক্ষা পেলেন না ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র‍্যাব-৮। কর্তৃক লোকমান হোসেন গ্রেপ্তার

‎জাকির ফরাজী:  দীর্ঘ নয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *