সোমবার, আগস্ট ৩, ২০২৬

বিএম কলেজ যুব রেড ক্রিসেন্টের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শাখা যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩আগস্ট) সকালে কলেজ ক্যাম্পাসে এ অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। যুব রেড ক্রিসেন্ট বিএম কলেজ শাখার তত্ত্বাবধায়ক মো. এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাহমুদুল ইসলাম এবং ড. গোলাম সরোয়ার।

অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের বিভিন্ন কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদান রাখা সদস্যদের মাঝে শুভেচ্ছা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্য অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও দুর্যোগকালীন প্রস্তুতি জোরদারে কলেজে শিগগিরই মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি সেমিনার এবং প্রাথমিক চিকিৎসাবিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।

অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের সদস্য, নবীন শিক্ষার্থী এবং কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অরিয়েন্টেশনে সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও মানবিক কার্যক্রম সম্পর্কে নবীন সদস্যদের অবহিত করা হয়।

আরো পড়ুন

আমতলীতে সড়ক হয়ে উঠেছে মরণ ফাঁদ! 

আমতলী (বরগুনা) প্রতিনিধি খানাখন্দে ভরে গেছে আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সড়কের ৮.৪ কিলোমিটার। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *