শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

পিরোজপুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক

জাকির ফরাজীঃ পিরোজপুর জেলা পরিষদের আয়োজনে এবং স্থানীয় যুবসমাজের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (৩ আগস্ট) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকায় কর্মসংস্থান স্বয়ংক্রিয় উন্নয়ন চক্রের পরিচালনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন।
‎এ সময় কর্মসংস্থান স্বয়ংক্রিয় উন্নয়ন চক্রের নেতৃবৃন্দ, স্থানীয় যুবসমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎বক্তারা জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

আরো পড়ুন

চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার 

বরিশাল মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ খানের বাবা মো. আমজেদ আলী খান স্ট্রোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *