বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম বার্ষিকী ও নজরুল বর্ষ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চরফ্যাশন উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ’র সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা মোতাহার হোসেন আলমগীর মালতিয়া,কয়ছর আহাম্মদ কমল এবং হেলাল উদ্দিন টিপুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন
আলোচনা সভায় বক্তারা বলেন, “বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের  প্রতিটি কবিতা ও গান আমাদের অনুপ্রেরণা জোগায়।

আরো পড়ুন

বিসিসি প্রশাসকের সঙ্গে মহানগর ও দুই জেলা যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *