শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

‎পিরোজপুর তেজদাসকাঠী কলেজে অভিভাবক সমাবেশে  অধ্যক্ষ আলমগীর হোসেন

জাকির ফরাজীঃ পিরোজপুরের তেজদাসকাঠী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজের মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।
‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও কলেজের সাবেক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং ভালো ফলাফল অর্জনে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
‎কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসাম্মৎ শিউলী খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং কলেজের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা বজায় রাখা এবং অভিভাবকদের সক্রিয় সহযোগিতার গুরুত্বের উপর  আলোচনা করা হয়।

আরো পড়ুন

বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলায় ‘নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *