মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬

লালমোহন ইসলামিক মডেল মাদরাসার দাখিল পরীক্ষায় প্রথম বছরেই বাজিমাত!

লালমোহন প্রতিনিধি 

লালমোহন ইসলামিক মডেল মাদরাসার অভাবনীয় সাফল্য। গতকাল দাখিল পরীক্ষার ফলাফলে জানা যায়, এই প্রতিষ্ঠানের ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন এ+প্লাস, (জিপিএ ফাইভ) ৮ জন এগ্রেড, ১ জন এ-। প্রথম বছরেই শতভাগ উত্তীর্ণ হয়ে বাজিমাত দেখিয়েছেন প্রতিষ্ঠানটি। ফলাফলের দিক থেকে প্রাইভেট মাদরাসার মধ্যে জেলায় প্রথম স্থান অধিকার করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফলপ্রাপ্ত শিক্ষার্থীরা। এই ঈর্ষণীয় সাফল্যে  শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও এলাকাবাসী শুকরিয়া ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরিচালক অধ্যাপক আব্দুজ জাহের বলেন, এই সাফল্যের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং এই ধারা অব্যাহত রাখার জন্য সবার সহযোগিতা কামনা করি।

আরো পড়ুন

চরফ্যাশনে সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুটি যেন মারণ ফাঁদ 

নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন  ব্যস্তময় জীবনে যাতায়াতে নিরাপদ সড়ক সবার কাম্য । ব্যস্ত সড়কের যাতায়াতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *