শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

কলাপাড়ায় অবৈধ চায়না ও ভুসনা জাল অপসারণ

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি:
দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধ জাল অপসারণে অভিযান চালানো হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা খালে এ অভিযান পরিচালনা করা হয়। অ্যানিমেল লাভার্স পটুয়াখালী ও গ্রাম পুলিশ সদস্যদের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।
অভিযানে কুমিরমারা খাল থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও ভুসনা জাল উদ্ধার করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। পরে উদ্ধার করা অবৈধ জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সংশ্লিষ্টরা জানান, চায়না দুয়ারি, ভুসনাসহ বিভিন্ন ধরনের অবৈধ জালের ব্যবহারে খাল ও নদ-নদীতে দেশীয় মাছের প্রজনন ও স্বাভাবিক বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। এসব জালে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী, ছোট মাছ ও পোনাও আটকা পড়ে। ফলে জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযান দেশীয় মাছের প্রজনন, প্রাকৃতিক বিচরণ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি দেশীয় মাছ ও জলজ সম্পদ রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান।

আরো পড়ুন

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বিষয়ক সভা

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল জেলা পর্যায়ে ‘ঝুঁকি যোগাযোগ ও জনসম্পৃক্ততা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *