মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া: কলাপাড়ায় নিষিদ্ধ চায়নাদুয়ারী ও ভুসনা জাল বিক্রির দায়ে এক বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা ৫০ হাজার টাকা সমমূল্যের অবৈধ ভুসনা জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার পাখিমারা বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৫ ধারায় পাখিমারা বাজারের ব্যবসায়ী পুলিন বেপারিকে ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে চায়নাদুয়ারী ও ভুসনা জাল বিক্রির দায়ে ওই বিক্রেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে জব্দ করা প্রায় ৫০ হাজার টাকা সমমূল্যের অবৈধ ভুসনা জাল ঘটনাস্থলে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযানে ওই ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা সহযোগিতা করেন বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আরো পড়ুন

কলাপাড়ায় নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : কলাপাড়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পাঁচ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *