সোমবার, অক্টোবর ৫, ২০২৬

বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। এবার তাত্ত্বিক বিষয়ের ৫০ হাজার ২৯৩টি এবং ব্যবহারিক বিষয়ের ১০ হাজার ৭৯৩টি মিলিয়ে মোট ৬১ হাজার ৮৬টি আবেদন পড়েছে। তবে পুনঃনিরীক্ষণে কোনো ধরনের বিশেষ ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। গত ১৭ আগস্ট পুনর্নিরীক্ষণ আবেদনের শেষ দিন ছিল।

বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, তাত্ত্বিক বিষয়ের পুনর্নিরীক্ষণ জন্য এবার ৫০ হাজার ২৯৩টি আবেদন জমা পড়েছে, যা বিগত বছরগুলোর তুলনায় বেশি। পাশাপাশি ব্যবহারিক বিষয়েও ১০ হাজার ৭৯৩টি আবেদন পড়েছে। ব্যাবহারিক বিষয়ে এত বেশি আবেদনকে অস্বাভাবিক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বলেন, এবারের এসএসসি পরীক্ষার ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশা, পুনর্নিরীক্ষণ মাধ্যমে ফলাফলে পরিবর্তন আসতে পারে। এ ছাড়া ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রীর পুনর্নিরীক্ষণ আবেদন গুরুত্ব দিয়ে মূল্যায়নের বক্তব্যও আবেদনের সংখ্যা বাড়ার অন্যতম কারণ।

তবে পুনঃনিরীক্ষণে কোনো বিশেষ ছাড় দেওয়া হবে না জানিয়ে অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বলেন, শিক্ষার্থীরা হয়ত মনে করেছেন, পুনঃনিরীক্ষণে বিশেষ কোনো ছাড় দেওয়া হতে পারে। বিষয়টি পরিষ্কার—এবারও আগের নিয়মেই উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হবে। এ বিষয়ে কোনো বিশেষ নির্দেশনাও নেই। আগামী মাসের মাঝামাঝি সময়ে পুনর্নিরীক্ষণ ফল প্রকাশ করা হতে পারে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

আরো পড়ুন

বিসিসি নির্বাচনে একক প্রার্থী ঘোষণার পরই মাঠে এনসিপি, তৎপর আনোয়ার হোসেন শিকদার 

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের মেয়র প্রার্থী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *