মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার

বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধিঃ  ঝালকাঠিতে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা পরিচালিত প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় শহরের ফকির বাড়ি রোডের বিদ্যালয়টিতে গিয়ে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের পড়াশোনা, দৈনন্দিন কার্যক্রম ও পরিচর্যার বিষয়ে খোঁজ নেন। এ সময় শিক্ষার্থীদের গান ও আবৃত্তি উপভোগ করে তাদের উৎসাহ দেন তিনি। পরে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, ব্যবস্থাপনা এবং শিক্ষার্থীদের জন্য আরও সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা করেন।
পরিদর্শন শেষে বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি ও ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. শাহাদাৎ হোসেন, লাভ শেয়ার বিডির সভাপতি জাহিদ হোসেন খান, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসীমসহ সংশ্লিষ্টরা। সভায় বিদ্যালয়ের কার্যক্রম, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের দাতা সদস্য আজমির হোসেন তালুকদার। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

বিসিসি নির্বাচনে একক প্রার্থী ঘোষণার পরই মাঠে এনসিপি, তৎপর আনোয়ার হোসেন শিকদার 

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের মেয়র প্রার্থী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *