বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

চাঁদশী ইশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ‎

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী ফুটবল টুর্নামেন্ট এর আন্তঃশ্রেণি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টায় বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদশী ইশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

‎অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, চাঁদশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আকবর হোসেন মোল্লা, গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাব ও যুবদল নেতা তরিকুল ইসলাম কাফি।

‎টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান। ফাইনাল ম্যাচকে ঘিরে বিদ্যালয় মাঠে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, শারীরিক ও মানসিক বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলে আয়োজকরা জানান।

আরো পড়ুন

ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার

বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধিঃ  ঝালকাঠিতে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা পরিচালিত প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *