এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ: মেহেন্দিগঞ্জ থানা কেন্দ্রীয় জামে মসজিদের পাশে প্রয়াত মায়ের স্মরণে নির্মিত ‘আব্দুল্লাহপুর বেগম জাহানারা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসা’ আনুষ্ঠানিকভাবে যাত্রা করা হয়। ২১/১১/২৬ তারিখ সন্ধ্যায় এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে মাদ্রাসাটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মরহুম বেগম জাহানারার সুযোগ্য সন্তান কাজী জামাল উদ্দিন, মসজিদ কমিটির সভাপতি আব্দুস ছালাম খন্দকার, মেহেন্দিগঞ্জ উপজেলা জামাতের আমীর ও মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, মসজিদ কমিটির ক্যাশিয়ার রফিকুল ইসলাম, সদস্য মুজিবর রহমান টিক্কা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আমেরিকা প্রবাসী কাজী জামান উদ্দিন বলেন, তাঁর প্রয়াত মায়ের স্মৃতিকে ধরে রাখতেই এই মাদ্রাসাটি নির্মাণ করেছেন। ভবন নির্মাণকাজ সম্পন্ন হয়েছে এবং এটি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৩০ লাখ ৫৪ হাজার টাকা। বেগম জাহানারা ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠানটি নির্মিত হয়েছে।
মাদ্রাসার সভাপতি কাজী জামান উদ্দিন (যিনি মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন) বলেন, মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীরা এখানে দ্বীনি ও নৈতিক শিক্ষায় গড়ে উঠতে পারে।
মসজিদ কমিটির সভাপতি আলহাজ আবদুস সালাম খন্দকার বলেন, আব্দুল্লাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এমন একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান নির্মিত হওয়ায় এলাকার মুসল্লি ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। স্থানীয়দের মতে, জামান উদ্দিন তার মায়ের স্মৃতিতে নির্মিত এই মাদ্রাসাটি এলাকার শিশু ও শিক্ষার্থীদের কোরআন ও নূরানী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।