রবিবার, নভেম্বর ২২, ২০২৬

বরিশাল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে অধ্যক্ষের প্রেস ব্রিফিং

বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং এর একজন কর্মকর্তাকে জড়িয়ে সম্প্রতি বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত নেতিবাচক ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। রোববার (২২ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে ইনস্টিটিউটের অধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার এই প্রতিবাদ জানান।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মুখ্য প্রশিক্ষক ও  হোস্টেল সুপার কৃষিবিদ সনজীব মৃধা, ঊর্ধ্বতন প্রশিক্ষক কৃষিবিদ মার্জিন আরা মুক্তা, প্রশিক্ষক ও ছাত্রী হোস্টেল সুপার কৃষিবিদ শান্তা গোলদার, প্রশিক্ষক কৃষিবিদ শামিম হাসান, প্রশিক্ষক কৃষিবিদ আমিনুল হক, প্রশিক্ষক কৃষিবিদ ফারিহা তানজুম স্বর্ণা, উপ-সহকারী প্রশিক্ষক ফিরোজ শরীফ এবং হোস্টেল সহায়ক রুবেল মিয়া। এছাড়াও ছাত্র প্রতিনিধিসহ সকল পর্বের আবাসিক ছাত্র ও বর্ডারগণ উপস্থিত ছিলেন
প্রেস ব্রিফিংয়ে অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার বলেন, “সম্প্রতি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, রহমতপুর, বরিশাল নিয়ে বিভিন্ন অনলাইন পত্রিকায় নেতিবাচক সংবাদ প্রকাশিত হচ্ছে, যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি সকল বিষয়ে অবহিত আছি।”
প্রতিষ্ঠানের উপ-সহকারী প্রশিক্ষক মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “জনাব মোঃ নজরুল ইসলাম একজন সৎ, নিষ্ঠাবান ও দক্ষ অফিসার। তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, যা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করে ও ভাবমূর্তি নষ্ট করে। আমি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রতিষ্ঠানের কোনো কর্মচারী বা শিক্ষার্থী এমন নিন্দনীয় ও বিভ্রান্তিকর কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিকদের উদ্দেশ্যে অধ্যক্ষ আরও বলেন, “প্রত্যেক সংবাদকর্মীর জন্য আমার প্রতিষ্ঠানের দরজা সবসময় খোলা থাকবে। যেকোনো প্রয়োজনে আপনারা সরাসরি আমার সাথে আলোচনা করবেন। আমার পক্ষ থেকে বিধি মোতাবেক সকল ধরনের সহযোগিতা থাকবে।”
ভবিষ্যতে বস্তুনিষ্ঠতা যাচাই না করে এমন মিথ্যা ও নেতিবাচক সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য সকল গণমাধ্যম সম্পাদক ও সংবাদকর্মীদের প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলন শেষে কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের নিয়ে ডাইনিং এর পরিবেশ রান্না ও খাবারের মান এবং হিসাব সচ্ছতা আছে কিনা সে বিষয়গুলো পরিদর্শন করেন। এবং মাত্র ৮৬ টাকা মিল চার্জে ৩ বেলার খাবার মেনুর প্রশংসা করেন।

আরো পড়ুন

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

‎জাকির ফরাজী, পিরোজপুর: দেশব্যাপী আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *