রবিবার, নভেম্বর ২২, ২০২৬

আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

‎জাকির ফরাজী, পিরোজপুর: দেশব্যাপী আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নাশকতা ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বিক্ষোভে নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।

‎রোববার (২২ নভেম্বর) বিকেলে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম আহ্বায়ক নাদিম শেখসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
‎
‎সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশব্যাপী আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নানা অপকর্মের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বলেন, ‘আমরা পুলিশের গুলিতে সাধারণ মানুষের বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ লাল করতে চাইনি। কোনো মায়ের কোল খালি করতে চাইনি। আমরা শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।’
‎
‎বক্তারা আরও বলেন, দেশে সন্ত্রাস, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো কর্মকাণ্ড প্রতিহত করতে তারা ঐক্যবদ্ধ। তারেক রহমানের নেতৃত্বে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেওয়া হবে বলেও সমাবেশ থেকে ঘোষণা দেন নেতারা।

আরো পড়ুন

কাউখালীতে নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুমন মঞ্জুর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল 

এস. এম. ইব্রাহীম, কাউখালী : দেশব্যাপী সন্ত্রাস,ভাঙচুর, নৈরাজ্য, অগ্নিসংযোগ, নাশকতামূলক কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *