শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

নারীদের স্বাবলম্বী করতে রহমাতুল্লাহ’র পক্ষ থেকে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ

নিজস্ব প্রতিবেদক : নারীদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর পক্ষ থেকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চর আইচা ৫ নম্বর ওয়ার্ডে স্বল্প আয়ের পরিবারের নারীদের মাঝে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।
স্থানীয় নারী উদ্যোক্তা ও স্বল্প আয়ের পরিবারের মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মাধ্যমে হাঁস-মুরগি পালন করে নারীরা যাতে নিজেদের পরিবারের আয় বাড়ানোর পাশাপাশি স্বনির্ভর হয়ে উঠতে পারেন, সেই লক্ষ্যেই তাদের মধ্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চর আইচা ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও স্বেচ্ছাসেবক দল ৭ নম্বর চরকাউয়া ইউনিয়নের নেতা মো. সাইফুল ইসলাম হাওলাদার। তিনি জিয়া সাইবার ফোর্স বরিশাল সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর উদ্যোগেই এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক চরকাউয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনায়েতকারী খান সানু,সভাপতিত্ব করেন  মদিনা মসজিদ কমিটির সহ-সভাপতি ও সমাজসেবক আব্দুছ সালাম হাওলাদার, ৭ নম্বর চরকাউয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মির্জা জহির উদ্দিন ইকবাল, ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ ইয়াসিন হাওলাদার, ৭ নম্বর চরকাউয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. রিপন খান।
এছাড়া উপস্থিত ছিলেন ৭ নম্বর চরকাউয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেত্রী ও প্রাণী বিষয়ক কর্মকর্তা ইসরাত হোসেন শাওন, বিশিষ্ট সমাজসেবী ও সিআরএনএস ওয়ার্ড পুষ্টিবিষয়ক কর্মকর্তা তানিয়া আক্তার, স্বেচ্ছাসেবী সমাজসেবক খাদিজা আক্তার ও চুমকি আক্তার।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, স্বল্প আয়ের পরিবারের নারী সদস্য, নতুন নারী উদ্যোক্তা, মা-বোনেরা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, শুধু সহায়তা নয়, নারীদের হাতে সম্পদ তুলে দিয়ে তাদের আয় করার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। হাঁস-মুরগি পালনের মাধ্যমে উপকারভোগী নারীরা ধীরে ধীরে নিজেদের পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নারীদের স্বাবলম্বী করতে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে বাস্তবায়ন করা হলে গ্রামীণ পর্যায়ে অনেক পরিবার উপকৃত হবে।

আরো পড়ুন

বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বাকেরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে উপজেলা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *