নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসাকেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ব্যতিক্রমীভাবে শুভেচ্ছা জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে নগরীর কাজীপাড়া এলাকায় আফরোজা খানম নাসরীনের নিজ বাসভবনে সংগঠনের পক্ষ থেকে টবসহ ফুলের গাছ উপহার দিয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার, সহ-সভাপতি নুসরাত জাহান, অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, কার্যকরী সদস্য মেহেদী হাসান, আজিজুর রহমান ও রেজাউল ইসলাম।
টবসহ ফুলের গাছ উপহার দিয়ে শুভেচ্ছা জানানোর বিষয়টি ছিল বেশ ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব। এ ধরনের উপহার পেয়ে আফরোজা খানম নাসরীন লাভ ফর ফ্রেন্ডসের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন,প্রচলিত ফুলের তোড়ার পরিবর্তে টবসহ ফুলের গাছ উপহার দেওয়ার উদ্যোগটি অত্যন্ত সুন্দর ও প্রশংসনীয়। এমন পরিবেশবান্ধব উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা বহন করে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।