এস. এম. ইব্রাহীম, কাউখালী : পিরোজপুরের কাউখালী উপজেলার আমড়াজুড়ি ফেরিঘাট এলাকায় নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের কাজ চলছে। শুক্রবার (৬ নভেম্বর) চলমান এ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রকল্পের চলমান কাজ ও অগ্রগতি সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
আমড়াজুড়ি ফেরিঘাট এলাকার নদীভাঙন রোধে চলমান এ উদ্যোগ স্থানীয় যোগাযোগব্যবস্থা ও নদীতীরবর্তী স্থাপনা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এ সময় তার সাথে কাউখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ. এম দ্বীন মোহাম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।