নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর দলীয় কার্যালয় চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।
সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও অংশ নেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আজিজুল হক আক্কাস, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক মামুন সরদার গনি প্রমুখ।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন সম্পন্ন হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।