বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

হিজলায় হত্যা মামলার আসামি গ্রেফতার, ১৮ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না জাহাঙ্গীরের

হিজলা প্রতিনিধিঃ ১৮ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর হাওলাদারের । হিজলা থানা পুলিশের বিশেষ অভিযানে গাজীপুর জেলার পূবাইল থেকে গ্রেফতার করা হয় তাকে ।

৮ সেপ্টেম্বর, মঙ্গলবার গভীর রাতে হিজলা থানা পুলিশের এএসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে জাহাঙ্গীর হাওলাদারকে গ্রেফতার করেন ।

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান বলছিলেন, গ্রেপ্তার জাহাঙ্গীরের বিরুদ্ধে হিজলা থানায় ২০০৮ সালে একটি হত্যা মামলা হয়। মামলাটি প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। হত্যাকাণ্ডের পর থেকেই আসামি দীর্ঘদিন আত্মগোপনে থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

তিনি আরো জানান, আসামি জাহাঙ্গীর দীর্ঘ ১৮ বছর আত্মগোপনে ছিলেন । গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে ।

উল্লেখ্য,হিজলা উপজেলার মেমানিয়া গ্রামের ২০০৮ সালে সংঘটিত আনোয়ার হোসেন হত্যাকাণ্ডের আসামি ছিলেন তিনি ।

আরো পড়ুন

বরিশালে ৩৩ বছরেও হয়নি চিড়িয়াখানা নির্মাণ, বিনোদন সংকটে শিশু-কিশোর

ফাহিম ফিরোজ : বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পেরিয়ে গেলেও বিভাগীয় শহর বরিশালে এখনো গড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *