শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

আমতলীতে অটো রিক্সার ধাক্কায় শিশু কন্যা নিহত

আমতলী সংবাদদাতা: আমতলী উপজেলার কাউনিয়া গ্রামে অটোরিক্সার ধাক্কায় ৮ বছরের শিশু এলমা আক্তার নিহত হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে।
জানাগেছে, উপজেলার মহিষডাঙ্গা গ্রামের জসিম মিয়া স্ত্রী-কন্যা নিয়ে ঢাকায় বসবাস করতেন। পুজার ছুটিতে শিশু কন্যা এলমাকে নিয়ে তিনি কাউনিয়া শ্বশুর আজিজ ফরাজীর বাড়ীতে বেড়াতে আসেন। শুক্রবার দুপুরে রাস্তার পাশে দাড়িয়ে চকলেট খাচ্ছিল এলমা। ওই সময় পিছন দিক থেকে একটি অটোরিক্সা শিশটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। দ্রুত স্বজনরা শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ স্বর্না শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। ওই হাসপাতালে নেয়ার পথে লেবুখালী নামক স্থানে ওইদিন বিকেলে শিশুটি মারা যায়। এদিকে ঘটনার পরপরই অটোরিক্সা চালক ঘাতক বাদল ফকির পালিয়েছে। শিশুটির মরদেহ তার পরিবার বাড়ী নিয়ে গেছেন। শিশুটির মামা মোফাজ্জেল হোসেন বলেন, এলমাকে বরিশাল নেয়ার পথে লেবুখালী নামক স্থানে মারা গেছে। আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ঢিলেঢালা মা ইলিশ রক্ষা অভিযান, পাঁচ দিন পুলিশ না পাওয়ার আশঙ্কায় জেলেরা বেপরোয়া হওয়ার আশঙ্কা

​বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর বিভিন্ন স্পটে নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই চলছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *