আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম
নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারোহাজার গ্রামের নিজ
বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আগৈলঝাড়া
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান।
গ্রেপ্তার ফরহাদ তালুকদার (৬২) বারোহাজার বরিয়ালী এলাকার মৃত মোহাম্মদ
সাইদুর রহমানের ছেলে এবং তিনি কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী
লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
পুলিশ জানায়, সম্প্রতি সেরাল গ্রামে জনগণের মনে আতঙ্ক এবং ভীতি
সৃষ্টি করে সড়কে মিছিল করার প্রস্তুতি নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী
লীগের নেতাকর্মীরা।
এতে ফরহাদ তালুকদারসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের
নেতাকর্মীরা অংশ নেয়। পরে এ ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে
মামলা করা হয়। সেই মামলায় পলাতক অজ্ঞাত আসামি হিসেবে ফরহাদ
তালুকদারকে গ্রেপ্তার দেখানো হয়।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, কার্যক্রম
নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ফরহাদ তালুকদারকে গতকাল বৃহস্পতিবার দুপুরে
সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের
মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।