মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

কাউখালীর ‘রিক কুন্ডে’র জাতীয় নৃত্যে স্বর্ণজয় 

এস. এম. ইব্রাহীম, কাউখালী : দেশব্যাপী ‘নৃত্যময়’ আয়োজিত জাতীয় নৃত্য প্রতিযোগিতায় ‘ক’ শাখার একক সাধারণ নৃত্যে সেরা নৃত্যশিল্পীর স্বর্ণপদক অর্জন রিক কুন্ডের।

ছোট্ট বয়সেই নৃত্যের মঞ্চে বড় অর্জন। দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় সেরা নৃত্যশিল্পীর স্বর্ণপদক জিতে কাউখালীর সাংস্কৃতিক অঙ্গনে নতুন গৌরবের সংযোজন করেছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রিক কুন্ডু।

‘নৃত্যময়’ আয়োজিত জাতীয় নৃত্য প্রতিযোগিতায় ‘ক’ শাখার একক সাধারণ নৃত্য বিভাগে অংশ নিয়ে সেরা নৃত্যশিল্পী হিসেবে স্বর্ণপদক-২০২৬ অর্জন করে রিক। গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর দক্ষিণ কল্যাণপুরে আয়োজকদের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে স্বর্ণপদক, ট্রফি ও সনদপত্র তুলে দেওয়া হয়।

রিক কুন্ডু কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে কাউখালী উত্তরবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ও টি কে ট্রেডিংয়ের স্বত্বাধিকারী রাজিব কুন্ডু এবং বিথীকা রায়ের ছেলে।

রিকের এই সাফল্যে শুধু তার পরিবার নয়, আনন্দিত কাউখালীর সাংস্কৃতিক অঙ্গনের মানুষও। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ক্ষুদে এই নৃত্যশিল্পীর স্বর্ণপদক অর্জনকে স্থানীয় সংস্কৃতিসেবীরা কাউখালীর জন্য গর্বের অর্জন হিসেবে দেখছেন।

রিক কুন্ডুর সাফল্যে কাউখালীর সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাকে এবং তার বাবা-মাকে অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে নৃত্যশিল্পে আরও সাফল্য অর্জন করে দেশের জন্য সম্মান বয়ে আনবে—এমন প্রত্যাশাও জানিয়েছেন তারা।

আরো পড়ুন

পিরোজপুরে ছাত্রদলের ব্যতিক্রমী ব্যানার ঘিরে আলোচনা

নিজস্ব প্রতিবেদক: ব্যানারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কার্টুন, তাঁকে বহন করছে আওয়ামী লীগের নামসংবলিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *