মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
0-4096x1872-0-0-{}-0-12#bokehtype:0#;ts:32724667260053;appts:1790249604849;qlty:1;;illum:2 scene:0 humanIn:0;

পিরোজপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ 

‎জাকির ফরাজী: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুরে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল
‎। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শহরের পোস্ট অফিস রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে
‎সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম বাতেন । জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন,
‎
‎জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, পৌর বিএনপির সভাপতি শহীদুল্লাহ শহীদ সহ যুবদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।
‎
‎প্রধান অতিথি তার বক্তব্যে  আওয়ামী লীগকে হুঁশিয়ারি করে বলেন সাধারণ নাগরিকের মত করে থাকলে আমাদের কোন অসুবিধা নেই, সাধারণ নাগরিক ও  অধিকারের বাইরে বেশি বাড়াবাড়ি করতে চাইলে প্রতিহত করা হবে। আঘাত করলে পাল্টা আঘাত করা হবে।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন বক্তব্য দেন। তারা কথিত ‘স্বৈরাচার’ ও তাদের সহযোগীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরো পড়ুন

কুয়াকাটায় ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ১২ হাজার টাকায়

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় জেলে নূর আলম বিশ্বাসের জালে ধরা পড়েছে ২ কেজি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *