ভূঁঁইয়া কামাল, মুলাদী: বরিশালের মুলাদী উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম
আহবায়ক কাজী সাহাবুদ্দিন সাবুর মৃতুতে রুহের মাগফিরাত
কামনায় গতকাল ১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় মুলাদী প্রেসক্লাব হল
রুমে উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া ও
মোনাজাতের আয়োজন করা হয়। কাজী সাহাবুদ্দিন সাবু দীর্ঘ দিন
ধরে ব্রেইন স্টোক করে অসুস্থ্য ছিলেন। তার রোগ মুক্তির কামনায় গতকাল
১৫জুলাই উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবকদল দোয়ার আয়োজন করা হয়।
গত ৭ অক্টোবর চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও প্রেস ক্লাবের
সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠান
পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব আবু জাহিদ মোল্লা।
অনুষ্ঠানে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে
স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের
সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, হিরা চৌধুরী,
মুলাদী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ পৌর বিএনপি নেতা ও সাংবাদিক
আতিকুর রহমান মিরন, মুলাদী উপজেলা জাসাস-এর সভাপতি জসিম
হাওলাদার, সাংবাদিক ও বিএনপি নেতা আবুল কালাম এ কে আজাজ,
মুলাদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আফজাল প্যাদা ও মুলাদী
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বেল্লাল সরদার প্রমুখ।
সভায় বক্তারা মুলাদী বাবুগঞ্জের সংসদ সদস্য এ্যাডভোকেট
জয়নুল আবেদীনসহ দলীয় নেতাকর্মীদেরকে সাহাবুদ্দিন (সাবু কাজীর
পরিবারের) পাশে থাকার অনুরোধ জানান ।
বক্তারা মরহুম কাজী সাহাবুদ্দিনের দলের প্রতি নিষ্ঠা ও অবদানের কথা
স্মরণ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া
ও মোনাজাত পরিচালনা করেন মুলাদী উপজেলা ইমাম সমিতির সাধারণ
সম্পাদক মুফতি মাওলানা মো: রফিকুল ইসলাম।
মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল
সাংবাদিক
মুলাদী উপজেলা
০১৭১১০০৪২৪২
১৬.১০.২৬
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।