মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: মহাষষ্ঠীর মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা।
ধূপের ধোঁয়া, কাঁসর-ঘণ্টা, শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঢাকের বাদ্য আর চণ্ডীপাঠে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। মহাষষ্ঠীতে দেবী দুর্গার আবাহনের মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার প্রার্থনা করেন ভক্তরা।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অসুর শক্তির বিনাশ এবং সত্য, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠার বার্তা নিয়ে মর্ত্যে আবির্ভূত হন দেবী দুর্গা। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসবকে ঘিরে পূজামণ্ডপগুলোতে বিরাজ করছে ধর্মীয় আবহ ও উৎসবের আমেজ।
সন্ধ্যায় দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা আরও এগিয়ে যাবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।