এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ: মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। শুক্রবার সন্ধ্যায় শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দিরে বস্ত্র বিতরণকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে প্রধান অতিথি প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, দেশটা আমাদের সবার, আমরা সবাই মিলে একসাথে বসবাস করবো। কোনো জাতি বা ধর্মের বিষয় নয়। আমি ছোট বেলা থেকেই একসাথে বড় হয়েছি, একসাথেই বসবাস করবো। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো: মমিন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী বিপ্লব, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেলসহ হিন্দু, বৈদ্য, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।