শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

গৌরনদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত

গৌরনদী প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও গৌরনদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে বুধবার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেষে উপজেলা পরিষদ মিলায়তনে টিটিসির অধ্যক্ষ মোহাম্মদ রহিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আব্দুল্লাহ খান। বক্তব্য রাখেন মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাখী, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি কাজী আল আমীন সহ অন্যান্যরা।

আরো পড়ুন

লালমোহনে মসজিদ কমিটির আয়োজনে সিরাত প্রতিযোগিতা

লালমোহন প্রতিনিধি: “একটি প্রজন্মকে রাসূলের সিরাত শিখানো মানে একটি সুন্দর জাতি গড়ার বীজ বপন করা” …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *