বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

বরিশালে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগরীতে সৌরভ দাস শান (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

নিখোঁজ সৌরভ দাস শান ভাটিখানা বাজার এলাকার বাসিন্দা। তার পিতা সজল দাস ও মাতা মিতু রাণী দাস। পরিবার সূত্রে জানা যায়, গত ২ মে রাত আনুমানিক ৯টার দিকে বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন ভাটিখানা মন্দিরের সামনে থেকে সে নিখোঁজ হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ।

যদি কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেয়ে থাকেন, তবে অনতিবিলম্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কন্ট্রোল রুমের নম্বর ০১৩২০-০৬৬৯৯৮ অথবা কাউনিয়া থানার অফিসার ইনচার্জের নম্বর ০১৩২০-০৬৫৭৪৪-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরো পড়ুন

বরিশালে বাসের ধাক্কায় শিক্ষিকার মৃত্যু, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জে দ্রুতগতির বাসের ধাক্কায় রেহানা বেগম (৪৫) নামে সহকারী শিক্ষিকা নিহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *