শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

চরফ্যাশনে ৬৬ লাখ টাকার সার জব্দ, আটক ৮

চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলা সংলগ্ন তেঁতুলিয়া নদী দিয়ে মিয়ানমারে পাচারের সময় একটি বোটসহ ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় আট পাচারকারীকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন নোয়াখালীর আজগর হোসেন, লক্ষ্মীপুরের কবির হোসেন, ভোলার আব্দুল মমিন, চরফ্যাশনের মো. শামীম ও মো. ইউসুফ, চরফ্যাশনের দুলারহাট এলাকার মো. সিরাজ, দৌলতখানের মো. রায়হান এবং নোয়াখালীর মো. সেলিম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। এর আগে বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন এলাকায় এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, কোস্টগার্ড আউটপোস্ট চরমানিকা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৬৬ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ২৪ হাজার ৬০০ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোটসহ আটজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা সার, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

আরো পড়ুন

জিয়ানগরে বালিপাড়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুল জলিল শেখ, গণসংযোগে সরব

জাকির ফরাজী, নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৩ নম্বর বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আগাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *