রবিবার, নভেম্বর ৮, ২০২৬

অপপ্রচারের প্রতিবাদে সরব বাংলাদেশি সাংস্কৃতিক জোটভুক্ত বিভিন্ন সংগঠন

খবর বিজ্ঞপ্তি : আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে,  বাংলাদেশি সাংস্কৃতিক জোট বরিশাল ও  জাসাস বরিশাল জেলা দক্ষিণের আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর এর সাংগঠনিক তৎপরতায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহলের ইশারা ও পৃষ্ঠপোষকতায় চল্লিশোর্ধ এক নারী অনলাইন মিডিয়া, সাংস্কৃতিক অঙ্গণসহ নানা মহলে মিথ্যা ও বানোয়াট অশালীন খবর প্রচার করে আসছে। যা নিয়ে ইতিপূর্বে তার বিরুদ্ধে গত ২৮ আগস্ট বরিশাল কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় ডেকে নিয়ে ওই নারীকে সাবধান করা হলেও বিভিন্ন সময়ে তার অপপ্রচার অব্যাহত থাকে।

এছাড়াও অসৎ উদ্দেশ্য সাধনে বাংলাদেশী সাংস্কৃতিক বলয়ের আওতাধীন সমগ্র সাংস্কৃতিক অঙ্গণকে উদ্দেশ্যমূলকভাবে প্রশ্নবিদ্ধ ও ভাবমর্যাদা ক্ষুণ্নের প্রয়াসে কুচক্রী মহলের ইঙ্গিতে জাসাস এর জেলা ও মহানগর ইউনিট ও বরিশাল জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে সম্পৃক্ত করে জেলা প্রশাসক বরিশাল ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক বরাবর ভূয়া, মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করেছে।

গত ৩০ অক্টোবর জাসাস বরিশাল জেলা ও মহানগর নেতৃবৃন্দের সম্পৃক্ততায় ও বাংলাদেশি সাংস্কৃতিক জোটের আয়োজনে শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সাহিত্য সম্মেলন অত্যন্ত সফলভাবে উদযাপন ও ব্যাপকভাবে প্রশংসিত ও প্রচারিত হওয়ার ঈর্ষান্বিত হয়ে পরদিনই ৩১ অক্টোবর কতিপয় অনুমোদনহীন অখ্যাত অনলাইন নিউজ মিডিয়ায় পুনরায় ব্যাপকভাবে জেলা জাসাস ও বাংলাদেশি সাংস্কৃতিক জোট এর আহ্বায়ককে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে ভূয়া মিথ্যা ও বানোয়াট খবর ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া হয়েছে।

সামগ্রিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণে বোঝা যায় কোন এক শক্তিশালী কুচক্রী মহলের ইঙ্গিতে ও পৃষ্ঠপোষকতায় জাসাস ও বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সাংস্কৃতিক বলয়ের শক্তিশালী কর্মতৎপরতায় বিচলিত হয়ে এবং এই বলয়ের ভাবমর্যাদা ক্ষুণ্ন ও প্রশ্নবিদ্ধ করতেই এ ধরনের অপতৎপরতা পরিচালিত হচ্ছে।

বাংলাদেশি সাংস্কৃতিক জোট এর কার্যকরী কমিটির সভায় এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করা হয় এবং এই অপতৎপরতার বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশি সাংস্কৃতিক জোট ও জাসাস বরিশাল জেলা দক্ষিণের আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগরকে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানানো হয় এবং এ বিষয়ে জোটের পক্ষ পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।

এধরনের অনুমোদনহীন অনলাইন নিউজ মিডিয়ায় ভুয়া মিথ্যা বানোয়াট ও হলুদ সাংবাদিকতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিশেষভাবে অনুরোধ জানানো হয়। বাংলাদেশী সাংস্কৃতিক বলয়ের কর্মকান্ডে ব্যাঘাত সৃষ্টি ও ভাবমর্যাদা ক্ষুণ্নের অপচেষ্টায় জড়িত থাকার দায়ে সাংস্কৃতিক অঙ্গনের সামগ্রিক কর্মকান্ডে অভিযুক্ত ওই নারীকে বয়কটের সিদ্ধান্ত গৃহিত হয়।

বাংলাদেশী সাংস্কৃতিক জোট, বরিশাল- এর কার্যনির্বাহী সভায় সদস্যভুক্ত সঙগঠন সমূহের নেতৃবৃন্দের মধ্যে বিবৃতিতে স্বাক্ষরকারীগণ হলেন- জাসাস বরিশাল মহানগরের আহ্বায়ক মীর আদনান আহমেদ (তুহিন), জাসাস বরিশাল জেলা দক্ষিণের সদস্য সচিব আহমেদুল কবির বিপ্লব মোল্লা, জাসাস বরিশাল মহানগরের সদস্য সচিব কামরুল আহসান (রুমি), জাসাস বাকেরগঞ্জ উপজেলা আহ্বায়ক কাজী মোঃ মুনিরুজ্জামান, জাসাস বাবুগঞ্জ উপজেলা সভাপতি মোঃ জসিম উদ্দিন, মুক্ত চিন্তা সংঘের সভাপতি প্রফেসর আকতার উদ্দিন চৌধুরী, জিসাস বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম (উৎপল), শেকড় সাহিত্য সংসদের সহ-সভাপতি কবি আল হাফিজ, আরোহন সাংস্কৃতিক সংগঠনের আহ্বায়ক শফিকুল ইসলাম সাগর, নৃত্য শৈলী একাডেমীর পরিচালক মালিহা ইসলাম মুনা, মিরর ক্রিয়েটিভ ইনস্টিটিউট এর পরিচালক এইচ এম জুয়েল, দর্পণ সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক খুকু মনি, বাকলা নাট্য মঞ্চের নির্বাহী সদস্য মোঃ কবির, মুক্তবুলি লেখক ফোরামের নির্বাহী সদস্য মাহমুদ ইউসুফ, শাপলা শালুক কচিকাঁচার মেলার সভাপতি মোঃ বাদশা মিয়া, উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মাহফুজ নুসরাত মোনা, বরিশাল মাইম থিয়েটারের সভাপতি মোঃ সাব্বির হোসাইন, স্বদেশ সংস্কৃতির সভাপতি কাজী মামুন, কমল কুড়ি’র সদস্য সচিব মারিয়া মুন্নী, শাপলা শালুক কচিকাঁচার মেলা’র নির্বাহী সদস্য ফারজানা ইয়াসমিন মিতা, বরিশাল সংস্কৃতি কেন্দ্র’র সহকারী পরিচালক মোঃ তৈয়বুর রহমান আজাদ, জিসাস বরিশাল জেলা’র সভাপতি মোঃ সহিদুল ইসলাম মিন্টু, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী’র পরিচালক নুমান বিন ইউসুফ, জাসাস বরিশাল সদর উপজেলা সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, রং পেন্সিল’র ব্যান্ড লিডার মিন্টু চৌধুরী, বরিশাল সাংস্কৃতিক সংসদের পরিচালক মোঃ মাহফুজুর রহমান, সূচনা সাংস্কৃতিক সংসদের পরিচালক সাইফুল ইসলাম সাইফী, বর্ণমালা কালচারাল একাডেমী’র সহ পরিচালক তানজিল ইসলাম শুভ, সুফিয়ানা নাশিদ ব্যান্ড এর আহমেদ আল আমিন, সুর সাধনা সঙ্গীত একাডেমি’র সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুল ইসলাম, শেকড় সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক পথিক মোস্তফা, বর্ণ একাডেমি’র পরিচালক মৌমিতা বিনতে মিজান, বর্ণ একাডেমি’র সদস্য সাইফুল্লাহ সাইফ, বরিশাল হয়লা শিল্পী গোষ্ঠী’র পরিচালক মমতাজ বেগম, চারু শৈলী’র পরিচালক মাহামুদ চৌধুরী, সত্য সাধক সংগঠন এর সাংস্কৃতিক সম্পাদক গ্লোরিয়া বিশ্বাস (তন্বী), প্রভাষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেগম ফয়জুন নাহার (শেলী), নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ সদস্য ও বেতার শিল্পী মোঃ ওয়াহিদুজ্জামান প্রমুখ।

আরো পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

এ্যাড. নাজিমউদ্দিন আহমেদ পান্না।। ব্রিটিশ উপনিবেশিক শাসনামলে মঙ্গল পান্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ হয়েছিল। সে বিদ্রোহে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *