রবিবার, নভেম্বর ৮, ২০২৬

চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে কর্মসূচি পালনের পাশাপাশি উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টায় চরফ্যাশন উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অপরদিকে, উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সাহেলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন।দিবসটি উপলক্ষে বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আরো পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

এ্যাড. নাজিমউদ্দিন আহমেদ পান্না।। ব্রিটিশ উপনিবেশিক শাসনামলে মঙ্গল পান্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ হয়েছিল। সে বিদ্রোহে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *