সোমবার, নভেম্বর ৯, ২০২৬

বরিশালে জাতীয় ছাত্রশক্তির ‘লাল-কার্ড’ কর্মসূচি অনুষ্ঠিত

বরিশাল প্রতিনিধি: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে ‘লাল-কার্ড’ কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি, বরিশাল জেলা।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকাল ৩টা ৩০ মিনিটে বরিশাল নগরীর টাউন হল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি তুলে ধরা হয়।
কর্মসূচি থেকে জনস্বার্থ রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রতিবাদ ও আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে জাতীয় ছাত্রশক্তি, বরিশাল জেলা

আরো পড়ুন

টিয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিলেন চেয়ারম্যান প্রার্থী সুমন

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *