উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলা ভূমি প্রশাসনে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ সোহানুর রহমান সেতু। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা ফুল দিয়ে নবাগত এসিল্যান্ডকে বরণ করে নেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ৪১তম বিসিএসের কর্মকর্তা মোঃ সোহানুর রহমান সেতু এর আগে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি হয়ে তিনি উজিরপুরে যোগদান করেন।
উল্লেখ্য, এর আগে উজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করা উম্মে সালমা খানুন রাজশাহীতে বদলি হন। তার স্থলাভিষিক্ত হলেন সোহানুর রহমান সেতু।
উজিরপুরবাসীর প্রত্যাশা, নতুন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহানুর রহমান সেতুর দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জনবান্ধব কার্যক্রমের মাধ্যমে উপজেলা ভূমি অফিসের সেবায় মানুষের আস্থা ফিরবে।
ভূমি সংক্রান্ত হয়রানি, অনিয়ম ও ভোগান্তি কমিয়ে সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।