অদ্য ১১ই নভেম্বর, রোজ বুধবার বহু অংশজনীয় কার্য নির্বাহী কমিটি – এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়।
স্থানঃ পাথরঘাটা ফিশনেট প্রকল্প অফিস, পাথরঘাটা, বরগুনা।
আলোচ্য বিষয় সমূহঃ
১। UNO মহাদয়ের সাথে বহুঅংশীজনীয় নেটওয়ার্কের সাক্ষাত
২।কৃষি খাস জমি
৩।স্থানীয় সংসদ সদস্যের সাথে বহু অংশীজানিয় নেটওয়ার্কের সভা
৪। অ্যাডভোকেসি ইস্যু নির্ধারণ ও পরিকল্পনা।
সিদ্ধান্ত সমূহ :
১। বহুঅংশীজনিয় নেটওয়ার্কের সভাপতি ও সম্পাদক মহোদয় উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাৎ করে সাক্ষাতের সময় নির্ধারণ করে সকলকে দাওয়াত দিবেন।
২। কৃষি খাস জমি নিয়ে আলোচনায় বলা হয় ফিসনেট সদস্য যারা খাস জমি পাওয়ার জন্য আবেদন করেছেন তাদের আবেদন জমার বিষয়ে সহকারি কমিশনার (ভূমি)-এর সাথে যোগাযোগ করার বেপারে সিদ্বান্ত হয়।
৩। স্থানীয় সংসদ সদস্য ও সরকার দলীয় চিপ হুইপের উদ্যোগে অবৈধ ট্রলিং বন্ধ করার বিষয়ে জাতীয় সংসদে প্রস্তাব রাখার জন্য ফিসনেট প্রকল্পের সহযোগিতায় বহুঅংশীজনীয় নেটওয়ার্কের নেতৃবৃন্দ ধন্যবাদ পত্র দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন সিএনআরএস -ফিসনেট প্রকল্প, পাথরঘাটা, লিগ্যাল এন্ড এডভোকেসি অফিসার মোঃ আরিফুর রহমান, সিনিয়র ফিল্ড ফেসিলিটেটর মোঃ নিজাম উদ্দিন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।