বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

গৌরনদীতে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, মহাসড়কে গাছের গুঁড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় বুধবার (১৮ নভেম্বর) রাত সাতটার দিকে সড়কের পাশে থামানো বাঁশের চেরা বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, বুধবার রাত সাতটার দিকে বাটাজোর বাইচখোলা এলাকায় বাঁশের চেরা বোঝাই থামানো ট্রাকটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল। অপরদিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ফকির বাড়ি এলাকার মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যার পরপরই এই ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

১৯ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এ অপকর্ম করেছে বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তবে থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো ধরনের কার্যক্রম এবং জনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

আরো পড়ুন

গৌরনদীতে জর্দা শামীমের আস্তানায় বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে আলোচিত জর্দা শামীমের সহযোগীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *